• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ শাজাহানের সন্তানের পাশে ভোলার সাংবাদিক মহল 

NEWS ROOM / ১৫১ বার ভিউ
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।।

জুলাই-আগস্ট বিপ্লবে নিহত ভোলার ছেলে শাজাহানের পরিবারে এসেছে নতুন সদস্য। গত শুক্রবার ভোলা শহরের এক ডায়াগনস্টিক সেন্টারে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সন্তানের নাম রাখা হয়েছে ওমর ফারুক। তবে শহীদ শাজাহানের ছেলে সন্তানের জন্মের পর পরিবারে যেমন আনন্দের জোয়ার বইছে, তেমনি রয়েছে অনিশ্চয়তার ছাপও। কিভাবে এ সন্তান বড় হবে।

নবজাতকের মা ফাতেহা জানান, তার স্বপ্ন সরকারিভাবে এই শিশুটির ভবিষ্যৎ সুরক্ষা করা হয়। তিনি আরো বলেন, আমার স্বামী দেশ মাতৃকার জন্য জীবন দিয়েছেন। আমি চাই, আমার সন্তান যেন নিরাপদ ভবিষ্যৎ পায় এবং তার দায়িত্ব সরকার গ্রহণ করে।

এদিকে শাজাহানের সন্তান জন্মগ্রহণের সংবাদ শুনে তাকে দেখতে যান ভোলার কথা ডটকম অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ভোলার জার্নালিস্ট ফোরাম সভাপতি শাহিন কাদের, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, সদস্য শরীফ হোসাইন, আনোয়ার হোসেন, মাহে আলম মাহি, অনিক আহমেদ, হাসনাইন আহমেদ প্রমুখ।

শহীদ শাজাহানের পরিবার এবং নবজাতকের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার সহ সকল মহলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন ভোলার সচেতন মহল।

ইতিমধ্যে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। শুক্রবার রাতে তিনি এ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এ সময় ওই পরিবারকে আর্থিকভাবে ও সহযোগিতা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি