• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলার আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

NEWS ROOM / ১৩৯ বার ভিউ
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।

ভোলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ভোলা জেলা সভাপতি আব্দুস শহীদ তালুকদার।

৩ মে শনিবার সন্ধ্যা ৭ টায় আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আরিফুল ইসলাম, ভোলা জেলা প্রতিনিধি, ই টেন টিভি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা প্রতিনিধি মনসুর আলম। আরও বক্তব্য রাখেন মিজানুর রহমান (সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা ও জেলা প্রতিনিধি, দৈনিক স্বাধীন সংবাদ), মনিরুল ইসলাম (প্রতিনিধি, দি মর্নিং নিউজ),ইলিয়াস চৌধুরী (সহ-সভাপতি ও সম্পাদক, দৈনিক ভোলার কথা),আরিফুল ইসলাম রিয়াজ (এন টিভি অনলাইন, ভোলা প্রতিনিধি), রিয়াজ হোসেন শান্ত (ভোলা জেলা প্রতিনিধি, বিজয় টিভি), মো. হাসনাইন আহমেদ (স্টাফ রিপোর্টার, দৈনিক ভোলা টাইমস ও দৈনিক সকাল), এবং আবুল কালাম আজাদ (স্টাফ রিপোর্টার, ভোলা টাইমস) সহ অন্যান্যরা ।

বক্তারা বলেন, মুক্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। তারা সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল: সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং—স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব।

বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় ১৬ ধাপ অগ্রগতি লাভ করেছে। গত ২ মে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF) কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের সূচকে এ তথ্য জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি