• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

চরপাতা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নান্নু ফরাজীর সমর্থকদের বাইক শোডাউন।

NEWS ROOM / ১৩২ বার ভিউ
আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনকে সামনে রেখে ২ শতাধিক মোটরসাইকেল ও মাইক্রো নিয়ে শোডাউন দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী নান্নু ফরাজীর সমর্থকরা।

বুধবার (১ল মার্চ) বিকেলে চরপাতা ইউনিয়নের শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে শোডাউন শুরু করে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে বাইক শোডাউনটি ফরাজী বাড়ির দরজায় এসে শেষ হয়। স্থানীয় ও দলীয় সূত্র জানা যায়, উপজেলার ৩ নং চরপাতা ইউনিয়নে গত ২৩ জানুয়ারি কাজল ইসলাম তালুকদার (চেয়ারম্যান) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুজ্জামান পদটি শূন্য ঘোষণা করেন। এর আলোকেই পরিষদের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। তারা বিভিন্নভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। তাদের মধ্যে জনপ্রিয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নান্নু মিয়া ফরাজী ব্যাপক ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন।

নান্নু ফরাজি বলেন, “আগামী চরপাতা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন। এ উপনির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন (নৌকা প্রতিক) চাইবেন। তিনি দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে এলাকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকার গরিব দুঃখী মানুষের পাশে থেকে এলাকার সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ, বাল্য বিবাহ, নারী নির্যাতন, চাঁদাবাজি, যুব সমাজকে মাদকমুক্তসহ জন কল্যান মূলক কাজ করে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি