• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার ভাবুন: অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয় নিজ খামারে মাছের পরিচর্যায় ব্যস্ত অমি চৌধুরী ভোলার ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি আসিফ আলতাফ,দাদার স্মৃতিকে ধারণ করে এগিয়ে চলার অঙ্গীকার মৃত্যু নামক বৃত্তের মধ্যেই জীবনের যাত্রা ‎বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত দারিদ্র্যকে জয় করে সফলতার শিখরে: চরফ্যাশনের কৃতি সন্তান মোঃ জাকির হোসেন ভোলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ১ জুন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন — মোঃ মিজান

ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

NEWS ROOM / ১৪ বার ভিউ
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

ভোলা প্রতিনিধি :

ভোলার অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-যোগাযোগ কেন্দ্র ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.রাজিব আহসান। রবিবার (৩১ মে ২০২৬) তিনি ঘাটের সার্বিক কার্যক্রম,যাত্রীসেবার মান এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান,জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার,পিপিএম (বার), ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলামসহ নৌ পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের দায়িত্বশীল সদস্যরা।

প্রতিমন্ত্রী ঘাট এলাকায় যাত্রীদের চলাচল, টিকিট ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সেবার মান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ঘাট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম তুলে ধরা হয়।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইলিশা লঞ্চঘাটকে আরও আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি যাত্রীদের স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

ভোলা জেলা পুলিশ জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে তারা সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি