• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মনপুরায় ফের জেলের জালে রাজা ইলিশ, এক ইলিশের দাম ৯ হাজার তিনশত টাকা। টানা বৃষ্টি ও জোয়ারের প্রভাবে আমনের জমিতে পানি,লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা; দীর্ঘমেয়াদি সমাধানের দাবি কৃষকদের।। অনিকের তুলিতে জীবন্ত হয়ে উঠলেন দক্ষিণ বাংলার বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম মোশাররফ হোসেন শাহজাহান। ভোলায় ১৩ কোটি টাকার মৎস্য কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ ভোলায় কোটি টাকার মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের পরও চালু হয়নি,হতাশ জেলে ও ব্যবসায়ীরা। ভোলায় শিল্পপার্ক গড়ার সম্ভাবনা যাচাই করছে সরকার প্রধানমন্ত্রী।  ভোলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন,দর্শনার্থীর ঢল। ভোলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা শুরু ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার।মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানে জেলে ও মৎস্য ব্যবসায়ী; অনুকূল পরিবেশে পরিস্থিতি উন্নতির আশা মৎস্য বিভাগের।। টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক

অনিকের তুলিতে জীবন্ত হয়ে উঠলেন দক্ষিণ বাংলার বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম মোশাররফ হোসেন শাহজাহান।

NEWS ROOM / ৯ বার ভিউ
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ
দক্ষিণ বাংলার বিএনপির প্রতিষ্ঠাতা,ভোলার মাটি ও মানুষের নেতা মরহুম মোশাররফ হোসেন শাহজাহানের প্রতিকৃতি শিল্পী অনিকের রং-তুলিতে নতুনভাবে ফুটে উঠেছে। প্রতিকৃতিটি হাতে তুলে দেওয়ার মুহূর্তটি উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
মোশাররফ হোসেন শাহজাহান ভোলার রাজনৈতিক অঙ্গনে একজন সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৬৫ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৭০ সালের নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থন নিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধের সময় ভোলা অঞ্চলে নেতৃত্বদানেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্থানীয়দের স্মৃতিতে আজও উজ্জ্বল।

পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুপ্রেরণায় তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। জনকল্যাণ ও আদর্শিক রাজনীতির প্রতি তাঁর নিষ্ঠা জীবনের শেষ দিন পর্যন্ত অব্যাহত ছিল বলে তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা স্মরণ করেন।

শিল্পী অনিকের আঁকা প্রতিকৃতিটি উপস্থিত ব্যক্তিদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করেন, ছবিটিতে মরহুম শাহজাহানের মুখাবয়ব অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাঁরা শিল্পী অনিকের এই সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন বাস্তবধর্মী শিল্পকর্ম উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ব্যক্তিরা মরহুম মোশাররফ হোসেন শাহজাহানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন। তাঁদের ভাষ্য, ভোলার মানুষের হৃদয়ে এই বর্ষীয়ান রাজনীতিকের স্মৃতি চিরকাল সম্মান ও শ্রদ্ধার সঙ্গে বেঁচে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি