• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

ভোলায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে ভোলা জেলা ছাত্রদল সংবর্ধনা

NEWS ROOM / ১৭৮ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি ভোলা প্রকাশঃ

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নব-নির্বাচিত মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. নাকিবুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ভোলা জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় ইলিশা লঞ্চঘাটে জেলা ছাত্রদলের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় এই নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।

এসময় জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলার আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, নির্বাহী সদস্য মহসিন সবুজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, সদস্য সচিব ফজলুর রহমান ছোটন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতশত নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে থানা ছাত্রদলের নির্বাহী সদস্য মহাসিন সবুজ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল এর হাতকে আরো শক্তিশালী করার জন্য দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক কে মো. নাকিবুল ইসলাম চৌধুরী কে জাতীয়তাবাদী ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক করায় ইলিশা ইউনিয়ন ছাত্রদলের থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন।

কেন্দ্রীয় ছাত্রদলের এ নেতা জেলা ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। সরকার দেশের মানুষকে জিম্মি করে নির্যাতন করে আসছে। স্বাধীন দেশের সার্বভৌমত্ব হনন করছে। বিএনপি ক্ষমতায় এলে এসবের সঠিক জবাব দিবে।

আগামী ১০ ডিসেম্বরের সম্মেলনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর যে সম্মেলন হবে, সেই সম্মেলনের মাধ্যমে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে জবাব দেওয়া হবে। এই প্যাসিস সরকারের পতনের জন্য ছাত্রদলসহ বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পরে নেতাকর্মীরা কেন্দ্রীয় এ নেতাকে মোটরসাইকেল শোডাউনে বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি