শিরোনাম
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২ রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা! মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট

NEWS ROOM / ১২ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬




ভোলা প্রতিনিধি।।

ভোলায় পর্যটনপ্রেমীদের জন্য যুক্ত হচ্ছে নতুন বিনোদনকেন্দ্র। জেলার ১০ নম্বর ভেলুমিয়া ইউনিয়নের বাঁধের পাড় সংলগ্ন এলাকায় খুব শিগগিরই চালু হচ্ছে ‘ভোলা কায়াকিং পয়েন্ট’। নদী ও প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে কায়াকিংয়ের অভিজ্ঞতা নিতে পারবেন দর্শনার্থীরা।
কায়াকিং পয়েন্টের প্রচারমূলক পোস্টারে দেখা যায়, নীল জলরাশিতে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বিভিন্ন রঙের কায়াক। পাশাপাশি রয়েছে দর্শনার্থীদের বসার জন্য ভাসমান প্ল্যাটফর্ম ও হৃদয়াকৃতির আলোকসজ্জা। সবুজে ঘেরা মনোরম পরিবেশে নৌভ্রমণের পাশাপাশি ছবি তোলার সুযোগও থাকছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের বিনোদনের কথা বিবেচনা করে কায়াকিং পয়েন্টটি চালুর প্রস্তুতি চলছে। তবে উদ্বোধনের নির্দিষ্ট তারিখ ও দর্শনার্থীদের জন্য নির্ধারিত সেবার বিস্তারিত এখনও জানানো হয়নি।
ভেলুমিয়ার বাঁধের পাড়ে নতুন এই আয়োজন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভ্রমণপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। চালু হলে ভোলার পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ভোলা কায়াকিং পয়েন্ট—প্রকৃতির সান্নিধ্যে নৌভ্রমণের নতুন ঠিকানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি