শিরোনাম
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২ রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা! মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা!

NEWS ROOM / ৪০ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬



ভোলা প্রকাশ ডেস্কঃ

ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আবু হানিফের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পূর্ব ইলিশা ৭ নম্বর ওয়ার্ডে রাসেলের বাসার সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক রাসেল পূর্ব ইলিশা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশের দাবি

পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলা প্রক্রিয়াধীন

আটক যুবকের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি