• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলার বোরহানউদ্দিনের গর্ব: উপসচিব হলেন কৃতী দম্পতি পিজুস চন্দ্র দে ও শুভ্রা দাস

NEWS ROOM / ৯৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬




বিজয় বাইন ভোলা প্রকাশঃ

ভোলার বোরহানউদ্দিনের কৃতী সন্তান পিজুস চন্দ্র দে এবং তাঁর সহধর্মিণী শুভ্রা দাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব (ডেপুটি সেক্রেটারি) পদে পদোন্নতি পেয়েছেন। একই সঙ্গে স্বামী-স্ত্রীর এমন গুরুত্বপূর্ণ পদে পদোন্নতির খবরে আনন্দ ও গর্বে ভাসছে তাঁদের নিজ এলাকা বোরহানউদ্দিন।

স্থানীয়দের মতে, এই অর্জন কেবল একটি পদোন্নতি নয়; এটি তাঁদের দীর্ঘদিনের মেধা, পরিশ্রম, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি। তাঁদের সাফল্যে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যেও তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

পিজুস চন্দ্র দে ছোটবেলা থেকেই লেখাপড়া ও সহশিক্ষা কার্যক্রমে ছিলেন মনোযোগী। ইংরেজি সাহিত্যে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করার পর শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন শুল্ক বিভাগেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক শুভ্রা দাস কর্মজীবনের শুরুতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের সহযোগী হিসেবে বঞ্চিত নারী ও শিশুদের কল্যাণ এবং নারীর স্বনির্ভরতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পরবর্তীতে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে পিজুস চন্দ্র দে ও শুভ্রা দাস মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দেশের বিভিন্ন এলাকায় কাজের মাধ্যমে তাঁরা প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেন।

স্বামী-স্ত্রীর এই অর্জনে বোরহানউদ্দিনবাসী তাঁদের অভিনন্দন জানিয়েছেন। নতুন দায়িত্বে তাঁদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের মানুষের কল্যাণে আরও বড় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

এদিকে তাঁদের সুস্বাস্থ্য, সাফল্য ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি