• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬ এর সমাপনী,সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র‍্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নি.হত। কোস্টগার্ডের অভিযানে ভোলা”র মনপুরার কু.খ্যাত ডাকাত সর্দার স্বপন আটক সরকারি খাল দখলে মনপুরায় বাড়ছে জলাবদ্ধতা,পুনঃখননেই দেখছেন সমাধান ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন। ভোলা সদর হাসপাতাল চত্বরে মোটরসাইকেলের দখল,রোগী-স্বজনদের চরম ভোগান্তি। ভোলাসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন। ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন

ভোলায় সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬ এর সমাপনী,সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ

NEWS ROOM / ২১ বার ভিউ
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

ভোলায় বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত ‘সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬’-এর তিন দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শরীফ এ. এম. রেজা জাকের। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় ভোলার বিচার বিভাগের অন্যান্য বিজ্ঞ বিচারক মহোদয়গণ উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, দক্ষ ও দায়িত্বশীল কর্মীবাহিনী গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিচারপ্রার্থীদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

প্রশিক্ষণার্থীরা এমন সময়োপযোগী ও মানসম্মত প্রশিক্ষণের আয়োজন করায় ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শরীফ এ. এম. রেজা জাকেরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি