• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬ এর সমাপনী,সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র‍্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নি.হত। কোস্টগার্ডের অভিযানে ভোলা”র মনপুরার কু.খ্যাত ডাকাত সর্দার স্বপন আটক সরকারি খাল দখলে মনপুরায় বাড়ছে জলাবদ্ধতা,পুনঃখননেই দেখছেন সমাধান ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন। ভোলা সদর হাসপাতাল চত্বরে মোটরসাইকেলের দখল,রোগী-স্বজনদের চরম ভোগান্তি। ভোলাসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন। ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন

কোস্টগার্ডের অভিযানে ভোলা”র মনপুরার কু.খ্যাত ডাকাত সর্দার স্বপন আটক

NEWS ROOM / ২৭ বার ভিউ
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ত্রাস সৃষ্টি করে আসা মনপুরার কুখ্যাত ডাকাত সর্দার স্বপনকে অভিযান চালিয়ে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র, ধারালো রামদা, চাপাতি ও অন্যান্য ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট মনপুরার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মেঘনায় জেলে ও নৌযান চলাচলকারীদের মধ্যে আতঙ্কের নাম ছিল স্বপন। তার আটকের ঘটনায় মনপুরাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এমন অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীপথে ডাকাতি, চাঁদাবাজি ও অপরাধ দমনে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি