• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

ভোলা সদর হাসপাতাল চত্বরে মোটরসাইকেলের দখল,রোগী-স্বজনদের চরম ভোগান্তি।

NEWS ROOM / ৬৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬




মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

ভোলা সদর হাসপাতালের প্রধান প্রবেশপথ ও হাসপাতাল চত্বরে অবাধে মোটরসাইকেল পার্কিংয়ের কারণে প্রতিদিনই রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালের গুরুত্বপূর্ণ চলাচলের স্থান দখল করে মোটরসাইকেল রাখায় অ্যাম্বুলেন্স, হুইলচেয়ার এবং জরুরি রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা।
রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের নির্ধারিত পার্কিং ব্যবস্থা কার্যকর না থাকায় যে যেখানে সুযোগ পাচ্ছেন, সেখানেই মোটরসাইকেল রেখে দিচ্ছেন। ফলে বয়স্ক, নারী, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে প্রবেশ ও বের হতে দুর্ভোগে পড়তে হচ্ছে।
বিশেষ করে জরুরি বিভাগে রোগী আনা-নেওয়ার সময় সংকীর্ণ পথের কারণে মূল্যবান সময় নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন অনেকেই। তারা হাসপাতাল চত্বরকে যানবাহনমুক্ত রেখে রোগীদের নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

রোগী ও স্বজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, হাসপাতাল চিকিৎসাসেবার স্থান—এখানে অব্যবস্থাপনার কারণে যেন কোনো রোগী অতিরিক্ত দুর্ভোগের শিকার না হন। হাসপাতাল চত্বর দখলমুক্ত করে শৃঙ্খলাপূর্ণ পার্কিং ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি