• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন

বাউফলে ভোলার মেয়ে নিশির ঝুলন্ত মর/দেহ উদ্ধার, হ.ত্যার অভিযোগ পরিবারের। ‎

NEWS ROOM / ৯২ বার ভিউ
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬




ইউসুফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ইসরাত জাহান নিশি (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার দরবেশ আলী মিয়া সড়কের একটি বাসভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিশি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের নাসির উদ্দিন মোল্লার মেয়ে এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী মনির হোসেন ঢালীর স্ত্রী।

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিলে পারিবারিকভাবে মনির হোসেন ও নিশির বিয়ে হয়। গত ২৬ জুন নিশি বাউফলে স্বামীর বাসায় আসেন। শুক্রবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমাতে যান। স্বামীর দাবি, রাতের একপর্যায়ে নিশি পাশের একটি কক্ষে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। সকালে কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
‎তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর থেকে দেনমোহরের টাকা ফেরত ও তালাকের জন্য নিশির ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। ঘটনার দিনও তাকে নির্যাতনের পর হত্যা করে আত্মহত্যার ঘটনা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে।

‎নিহতের স্বামী মনির হোসেন হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টি নিয়ে নিশি মানসিকভাবে হতাশ ছিলেন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে তার ধারণা।
‎বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।নিহতের পরিবারের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি