• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩

ভোলা-চরফ্যাশন সড়কে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা:মেইন ৩৩ কেভি লাইনের পোলসহ লাইন ক্ষতিগ্রস্থ:৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

NEWS ROOM / ৭২ বার ভিউ
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫

শিমুল চৌধুরী সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা :

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুতের মেইন ৩৩ কেভি লাইনের পোলসহ লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
শুক্রবার (১ আগষ্ট) দিবাগত রাত ২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ভোলা সদর উপজেলার ঘুইংগারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তবে, বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানান ভোলা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. ইউছুফ।

ভোলা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ওজোপাডিকো কর্মকর্তারা বলেন, শুক্রবার দিবাগত রাতে ভোলার লালমোহন উপজেলা থেকে ধান বোঝাই নিয়ে একটি ট্রাক ভোলায় যাচ্ছিল। এ সময় দিবাগত রাত ২টার দিকে ঘুইংগারহাট নামক স্থানে এসে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বিদ্যুতের মেইন ৩৩ কেভি লাইনের পোলসহ লাইন ক্ষতিগ্রস্থ হয়। ফলে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে, শুক্রবার বেলা ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি তোলা সম্ভব হয়নি।

ভোলা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী মো. মহিউদ্দিন বলেন, একজন অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক ভারী মালবাহী ট্রাকটি চালাচ্ছিলেন। এর ফলে মালবাহী ট্রাক বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুতের মেইন ৩৩ কেভি লাইনের পোলসহ লাইন ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। পরে খবর পেয়ে রাতেই বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাইনের পোল ও বৈদ্যুতিক তারসহ খুঁটি তুলে সকাল ৭টার দিকে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

ভোলা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. ইউছুফ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর বৈদ্যুতিক পোল তুলে আমরা কোনরকম বিদ্যুৎ সরবরাহ চালু করেছি। তবে, ট্রাকটি না তোলা পর্যন্ত আমরা বৈদ্যুতিক পোলটি সোজা করতে পারছি না। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে প্রায় ৫ ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এর ফলে গ্রাহকরা ভোগান্তির শিকার হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি তোলার পরে যখন ফের আমরা কাজ শুরু করবো তখন আবারও ৩-৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। তখনও গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন।

শিমুল চৌধুরী
ভোলা
০১.০৮.২৫
০১৭১১০৪৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি