• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

৮ বছর পর পুনর্বহাল, ২৫০ শয্যার ভোলা সদর হাসপাতালে যোগ দিলেন মানবিক ডাক্তার শরীফ আহমেদ

NEWS ROOM / ৪৫৬ বার ভিউ
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫




মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা প্রকাশ।।

দীর্ঘ সংগ্রাম ও অপেক্ষার অবসান ঘটিয়ে আওয়ামী দুঃশাসনের শিকার ভোলার মানবিক ডাক্তার ডাঃ শরীফ আহমেদ (পিন্টু) সরকারি চাকরিতে পুনরায় বহাল হয়েছেন। আজ বুধবার (০২ জুলাই ২০২৫) তিনি ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা সদর হাসপাতালের আওতাধীন সিভিল সার্জনের কার্যালয়ে তার যোগদানপত্র দাখিল করেন।

চাকরি থেকে দীর্ঘ ৮ বছর সময় বরখাস্ত থাকা অবস্থায় ভোলাবাসী যেভাবে তার পাশে ছিলেন—ভালোবাসা, মানসিক সমর্থন ও সাহস দিয়েছেন—তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডাঃ শরীফ বলেন, এই দীর্ঘ লড়াইয়ে ভোলাবাসীর সহানুভূতি ও ভালোবাসা আমাকে টিকে থাকার শক্তি দিয়েছে। আমি তাদের কাছে ঋণী।

তিনি সবার কাছে তার ও তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াতের জন্য দোয়া কামনা করেছেন, যাতে ভবিষ্যতেও ভোলার মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকতে পারেন।

ডাঃ শরীফ আহমেদের পুনরায় সদর হাসপাতালে যোগদানে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে। তারা বলেন, একজন সৎ, মানবিক ও জনবান্ধব চিকিৎসককে আবার পাশে পাওয়াটা আমাদের জন্য গর্বের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি