• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল

ভোলার ভেলুমিয়ায় ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

NEWS ROOM / ১৬৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫




মোঃ হাসনাইন আহমেদ, ভোলা।

ভোলা সদর উপজেলার ১০ নং ভেলুমিয়া ইউনিয়নের চর গাজীতে ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ভেলুমিয়া ইউনিয়নের ভোলা থানার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজ হক এর নেতৃত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান,ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বিপি সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত কমিশনার , ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস কমান্ডার এবং সাধারণ সম্পাদক আব্দুল কুট্টি মেম্বার ৬ নং সাংগঠনিক সম্পাদক সুমন সহ দলীয় নেতাকর্মীরা।

এছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সোহেল, নুরনবী, কামাল হোসেন, মনির হোসেন, দিদার হোসেন, আব্দুর রহিম, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন, ফারুক আহমেদ, জসিম উদ্দিনসহ আরও অনেকে।

ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি