• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

বোরহানউদ্দিনে বিএনপি নেতার দোকান আগুনে পুড়িয়ে দিল দুষ্কৃতীকারীরা

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুন্সি বাড়ির দরজায় দেউলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ আমানুল্লাহ মুূদির দোকানে আগুন দিয়ে দুষ্কৃতীকারীরা।
শুক্রবার (২২ ফেব্রুয়ারী ২০২৫) রাত ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
দেউলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমানুল্লাহ শনিবার ২৩ ফেব্রুয়ারি সকালে সাংবাদিকদের অভিযোগ করে বলেন,আমি ১৯৯৬ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম আওয়ামীলীগ সরকারের আমলে অনেক নির্যাতনের স্বীকার হয়েছি তৎকালীন সময়ে আমার ২ টি গরু চুরি করে নিয়ে যান দুষ্কৃতীকারীরা,আমি তৎকালীন বিচার চেয়ে ও পাইনি কিন্ত গতকাল রাত আনুমানিক ১১ টার সময় আমার দোকানে দুষ্কৃতীকারীরা আগুন দেয় লোকজন দোকানে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনদের ডাকতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন দোকানে ছড়িয়ে পরে।আগুনে পুড়ে ভস্মীভূত হয়। পরে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসে সংবাদ দিলে কর্মীরা ঘটনাস্থলে পৌছাতেই সব কিছু পুড়ে ছাই।

পুড়ে যাওয়া মুদি দোকান মালিক আমানুল্লাহ জানান,তার দোকানে ভ্যারাইটিজ পন্য সামগ্রি বিক্রি করা হতো। প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ছিলো, এখন সে সব কিছু হারিয়ে পথে বসতে শুরু করেছে। অগ্নিকাণ্ডে পুরে সব কিছু শেষ হয়ে গেছে। যারা এই অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,অভিযোগ পেলে ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি