• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের আগমন উপলক্ষে বিএনপির ব্যাপক প্রস্তুতি

NEWS ROOM / ২০৪ বার ভিউ
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত চরফ্যাশনবাসী।
সোমবার (২৭ জানুয়ারী ) দুপুরে ভোলার চরফ্যাশন সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে গণসংবর্ধনার আয়োজন করেছে উপজেলা বিএনপি। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তার আগমন উপলক্ষে উজ্জীবিত হয়ে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা।
২৬ জানুয়ারি বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, নুর ইসলাম নয়নের আগমন উপলক্ষে ওয়ার্ড,ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে নেতাকর্মীরা স্বাগত মিছিল করে যাচ্ছে।

উপজেলা আসলামপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আল ইমরান, উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, বিএনপি নেতা কবির হোসেনের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাগত মিছিল বের করে ইউনিয়ন ও উপজেলা বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন জানান,কেন্দ্রীয় নেতা নুর ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা চরফ্যাশনে কাজ করে যাচ্ছি,আমাদের প্রতিপক্ষ নাজিমুদ্দিন আলম গ্রুপ তারা হাইব্রিড নিয়ে কাজ করছে কিন্তু আমাদের জায়গায় হাইব্রিড এর কোন স্থান নেই এজন্য নয়ন ভাইকে
স্বাগতে জানাতে লক্ষাধিক জনতা প্রস্তুত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,সাবেক বিএনপির মনোনীত মেয়র প্রার্থী চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিকদার হুমায়ুন কবির ২৬ জানুয়ারি রাতে এক সাক্ষাৎকারে বলেন,চরফ্যাশন-মনপুরা তথা ভোলা-৪ আসনে মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের আগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করেছে চরফ্যাসন-মনপুরাবাসি।
২৭ জানুয়ারি চরফ্যাশন ও ২৮ জানুয়ারি মনপুরায় সফর করবেন এ যুবনেতা।
এ লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপির সকল অঙ্গসংগঠন।আয়োজিত গণসংবর্ধনা সফল করতে নেতা-কর্মীরা প্রতিদিনই প্রস্তুতি সভা করে যাচ্ছেন চরফ্যাশন উপজেলা শহর থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে।
তিনি বলেন,কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক চরফ্যাশন ও মনপুরা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের আগমন উপলক্ষে চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উজ্জীবিত রয়েছে।
নয়ন ভাই বাংলাদেশের যুব নেতৃত্বের আইডল।তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।চরফ্যাশন- মনপুরার মানুষের ভালোবাসা নিয়েই যুবনেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই এগিয়ে যাবে এবং তার শুভাগমন উপলক্ষে আমার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।
জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু জানান, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন এর সময় বিএনপির নেতা কর্মীরা বঞ্চিত ছিলেন,তাই এবার তারা নতুন নেতৃত্ব চাচ্ছেন এবং নুরুল ইসলাম নয়নকে স্বাগত জানাতে প্রস্তুত তারা।
নেতৃবৃন্দ আরো বলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন চরফ্যাশন আগমন উপলক্ষে চরফ্যাশনে নেতা-কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ব্যাপক উদ্যোগ ও তৃণমূল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে চরফ্যাশনে জনসভা জনসমুদ্রে রূপ নিবে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি