• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম

NEWS ROOM / ১৫৭ বার ভিউ
আপডেট : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫




মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ উপজেলার বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে, ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

সোমবার (২০ জানুয়ারী) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে। তার ভাতিজা কে বিনা ভোটে এমপি বানিয়ে তারা পারিবারিক ভাবে লুঠপাট করেছে। ভোলায় তার পরিবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছে। তার ভাগিনা ভাতিজা সহ পরিবারের সদস্যরা লুটপাট করে ব্যাংককে বাড়ি বানিয়ে আলিসান জীবনযাপন করছে। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, জনগনের দারপ্রান্তে সেবা পৌঁছে দিতে হবে, এমন কিছু করা যাবে না যতে আওয়ামী লীগের মতো জনবিচ্ছিন্ন হয়ে পালিয়ে যেতে হয়। বিএনপি মুনাফেকি স্বাধীনতা বিরোধী দল নয়, বিএনপি ধর্মনিরপেক্ষ দল।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড,কাজী মোঃ আজম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী ও হাসান হাওলাদার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আকবর পিন্টু, সদস্য সচিব মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খান, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মূর্ধা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার,সদস্য সচিব আসিফ আলতাফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপুস্থিত ছিলেন।

উল্লেখ্য- উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে এর আগে উপজেলার সকল ইউনিয়নে প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি