• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় হিফজুল কুরআন প্রতিযোগিতার বর্ণাঢ্য ‘গ্রান্ড ফাইনাল’ অনুষ্ঠিত হয়েছে 

NEWS ROOM / ১৫২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫




পেয়ার ইসলাম নূরউদ্দিন , ভোলা প্রকাশ।।

কুরআন পড়ুন, কুরআন বুঝুন’ এই শ্লোগানের মধ্য দিয়ে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আমেনা খাতুন হিফজুল কুরআন মহিলা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বর্ণাঢ্য ‘গ্রান্ড ফাইনাল’ ২০২৫ ইফাদাতুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯ টায় হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহিমের এর সঞ্চালনায় উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়ে।শেষ হয় বিকেল ৪ টায়। এটি ভোলা জেলায় সবচেয়ে বৃহৎ কলেবরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মোঃ সাইদুল ইসলাম, ভোলা জেলার ৭ টি উপজেলার অডিশন থেকে বাছাইকৃত ১০ জন হাফেজ গ্রান্ড ফাইনালে অংশ নেন। অনুষ্ঠানে শত শত দর্শক-শ্রোতা অংশ নেন এবং আল কুরআনের মোহময় সুরের মূর্ছনায় মুগ্ধ হয়।

ইফদাতুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমেনা খাতুন হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার প্রতিযোগিতায় উত্তীর্ণ হন ৫ পারা গ্রুপে ১ম স্থান মাশরুক হাসান তাওহিদ

২য় স্থান জোনাইদ বিন আলাউদ্দিন

৩য় স্থান আহনাফ জারির

৫ম স্থান মাহমুদুল হাসান

৭ম আব্দুল্লাহ আরাফাত সায়েম

১১তম জোনাইদ বিন জাকির

১০ পারা গ্রপে

১ম স্থান কামরুল ইসলাম

২য় স্থান আব্দুল্লাহ বিন মোস্তফা

৪র্থ স্থান কুদরতউল্লাহ মাসুম

৬ ষ্ঠ স্থান নাঈমুল হাসান

সর্বমোট ১০ টি পুরস্কার অর্জন করেছেন অংশগ্রহন করা ছাত্ররা। এছাড়াও উত্তীর্ণ হওয়া ছাত্রদের কে আলাদা আলাদা অংকে নগদ অর্থ প্রধান করা হয় আমেনা খাতুন হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার পক্ষ থেকে।

উল্লেখ্য প্রতিবছর এমন হিফজুল কুরআন প্রতিযোগিতা চলমান থাকবে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি