• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

ভোলার শিবপুরে কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ০৬ জন আটক

NEWS ROOM / ২৫৬ বার ভিউ
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মোঃ হাসনাইন আহমেদ , ভোলা প্রকাশ 

ভোলা জেলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, হাতবোমা ও মাদকসহ ০৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এই অভিযানটি পরিচালনা করেন কোস্ট গার্ড দক্ষিন জোন ।

২৯ ডিসেম্বর রবিবার মধ্যরাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ভোলা জেলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিন। অভিযানে আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকার জমিদখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট, অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে। আটককৃত সন্ত্রাসীর হলে ,মোঃ মফিজুল হক মজ (৬২)মোঃ শাকিল(২৬)মোঃ মোবারক (৩৮)মোঃ ইব্রাহিম(২৫)মোঃ মামুন(৩২)মোঃ সিকান্দার(৬৪)

অভিযান চলাকালে কোস্ট গার্ড বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করতে সক্ষম হয়। ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ,২৯টি হাতবোমা,১০টি দেশীয় অস্ত্র

রোববার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার অপারেশন অফিসার লেফটেন্যান্ট রিফাত আহমেদ বলেন , বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরুপ অভিযান অব্যাহত থাকবে

এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি