• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
“ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ

ভোলায় ১০০ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা 

NEWS ROOM / ১৮৩ বার ভিউ
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম চরকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি স্কুটি সহ ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে ভ্রাম্যমান আদালত।

এসময় নিষিদ্ধ পলিথিন বহন করা ব্যবসায়ী মোঃ হাছান (১৯) নামে একজন কে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৪ টা ৫০ মিনিটের সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান হাফিজ এ জরিমানা করেন। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া ও ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।

ব্যবসায়ী মোঃ হাছান বাপ্তা ইউনিয়নের বুড়ি মসজিদ এলাকার মাইনুদ্দিন এর ছেলে। তিনি ভোলার নিষিদ্ধ পলিথিন এর প্রধান হোতা মোঃ ফরহাদ এর অধীনে ব্যবসা করে বলে জানা যায়।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বিকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম চরকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রথমে পুলিশ সদস্যরা নিষিদ্ধ পলিথিন বোঝাই স্কুটি টি জব্দ করে। পরে তারা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ব্যবসায়ী কে ২০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি আরও জানান, জব্দ পলিথিনের বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। এছাড়াও জব্দকৃত পলিথিন বর্তমানে তাদের কাছে জব্দ রয়েছে।উল্লেখ্য ভোলার প্রায় সকল নিষিদ্ধ পলিথিন আমদানিকারক ও খুচরা পর্যায় ব্যবসায় করেন পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন। এর আগেও একাধিকবার প্রশাসনের একাধিক টিম তার গুদামঘর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন। তারপরেও ফরহাদ দমে যাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি