• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে অসহায়-দুস্থ ১৮শ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ

NEWS ROOM / ৯৮ বার ভিউ
আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা অসহায়-দুস্থ ১৮০০ জন জেলের মাঝে ভিজি এফ এর চাল বিতরণ করা হয়েছে।
আজ ২১ অক্টোবর সোমবার বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামান।

প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-জ্জামান বলেন, প্রকৃতপক্ষে যারা জেলে তাদের সবাইকে যাচাই বাছাই করে চাল বিতরণ করা হবে, যারা কার্ডদারি জেলে নদীতে মাছ ধরে তাদেরই চাল দেওয়া হবে, কার্ডের বাইরে কাউকে যেন চাল না দেওয়া হয় এ কারণে দায়িত্বরত ব্যক্তিদের কে কঠোর হুশিয়ারী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান।
এ সময় তিনি বলেন,১৩ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া নিষেধাজ্ঞা চলমান রয়েছে,আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং জরিমানা হচ্ছে।
পক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বলেন, পক্ষিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে যাচাই বাছাই করে চলমান নিষেধাজ্ঞায় যারা সরকারের নিয়ম মেনে মা ইলিশ ধরছে না,যারা প্রকৃত জেলে ও চাল পাওয়ার যোগ্য তাদেরকে চাল দেওয়া হচ্ছে।

এ সময় তিনি বলেন,পক্ষিয়া ইউনিয়নের মোট নিবন্ধিত জেলে ২ হাজার ৯০০ জন কিন্তু বরাদ্দ এসেছে ১৮০০ জনের পর্যায়ক্রমে বরাদ্দ আসলে সকলের মাঝে চাল বিতরণ করা হবে বলে জানান তিনি।এ সময় চাল নিতে আসা জেলেদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
এসময় উপস্থিত ছিলেন পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সেলিম,ইউপি সচিব মুকিমজান বিবি,ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ,সাবেক ইউপি সদস্য মোঃ নুরনবী সহ বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি