• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

শারদীয় দুর্গাপূজায় কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে -ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান

NEWS ROOM / ২৪৭ বার ভিউ
আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪




মোঃ সাইফুল ইসলাম আকাশ ভোলা জেলা প্রতিনিধি: ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১:০০ ঘটিকায় ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আজাদ জাহানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক,ভোলা জেলা সিভিল সার্জন ডা: কেএম শফিকুজ্জামান,ভোলা জেলা নৌবাহিনী ক্যাম্প কমান্ডার আরাফাত চৌধুরী,ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলম,জেলা ইসলামী আন্দোলনের সভাপতি তরিকুল ইসলাম,ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা,ভোলা জেলা বিজেপির সভাপতি,সাধারণ সম্পাদক,ভোলা জেলা কোস্টগার্ড দক্ষিণ জোনের প্রধান,ভোলা জেলা র‍্যাব ৮ এর কমান্ডার,ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণ,ভোলার ৭টি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন,জেলার দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আনসার ও পুলিশ বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হবে। এছাড়া বাংলাদেশ নৌ বাহিনী,কোস্টগার্ড, RAB এর টহল কার্যক্রম চলমান থাকবে। দূর্গা পূজা উপলক্ষে কোনো ধরনের মাদক সেবন, জুয়া, হাউজি সহ কোনো অনৈতিক কাজ করা যাবেনা। এছাড়া কোনো ধরনের আতশবাজি, ডিজে পার্টি এবং উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যানজট নিরসনে পূজা বিসর্জনের দিন প্রধান সড়কে টমটম, সিএনজি, অটোরিকশা চলাচলের ক্ষেত্রে যাতে বিসর্জনে কোন সমস্যা না হয় সেদিকে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক নজর রাখবে। বিসর্জনের দিন বিসর্জন স্থলে অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থাকবেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভোলা জেলার দূর্গা পূজায় তেমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না। আশা করছি এবারও সুষ্ঠুভাবে দূর্গা পূজা উদযাপন করতে পারবেন। পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জন্য আবেদন জানান। এছাড়া অধিক নিরাপত্তার জন্য প্রত্যেক পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। সুষ্ঠুভাবে দূর্গা পূজা সম্পন্ন করতে তারা নিজেরা সবোর্চ্চ সতর্ক থাকবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সবোর্চ্চ সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য যে, ভোলা জেলার উপজেলায় সর্বমোট ১১২ টি পূজা মণ্ডপে দূর্গা পূজা উৎসব অনুষ্ঠিত হবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি