• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে।

চরফ্যাশনে দেশি হাঁসের কালো ডিম নিয়ে চাঞ্চল্য

NEWS ROOM / ১৫১ বার ভিউ
আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার।।

ভোলার চরফ্যাশনে একটি দেশি হাঁস অস্বাভাবিক কালো ডিম পেড়েছে। সে কালো ডিম নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপজেলার জিন্নাগড় ৪নং ওয়ার্ড আবদুল মন্নান রাঢ়ী বাড়ীর মতিনের স্ত্রী তাসলিমা বেগমের পালিত একটি হাঁস গতকাল এই অস্বাভাবিক কালো ডিম দেয়।

তাসলিমা বেগম জানান, তার পালিত ১১টি দেশি হাঁসের মধ্যে ৮ মাস বয়সের একটি হাঁস এই প্রথম ডিম পাড়ে। ডিমের রং একেবারে কালো দেখে প্রথমে ভয় পেয়ে যায়। পরে ডিমটি বাড়ির অন্যদের দেখালে মুহুর্তের মধ্যে কালো ডিমের সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়ে। দেশি হাঁসের কালো ডিম দেখতে সে বাড়িতে মানুষের ভিড় জমায়।

এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল বলেন, আমার জানামতে হাঁস এ ধরনের কালো ডিম পেড়েছে এই প্রথম। জিংডিং জাতের একপ্রকার হাঁস হালকা নীল রঙের ডিম দেয় কিন্তু কোনো হাঁস কালো ডিম পেড়েছে কখনো শুনিনি এবং দেখিনি। তিনি আরও বলেন, ভারতীয় ব্রিডের কাদারনাথ বা কালো মাসি জাতের মুরগী কালো ডিম পারে। যার মাংসও কালো। হাঁসে কালো ডিম পাড়ার নেপথ্যে জরায়ুর কোন সমস্যা হতে পারে। সাধারণত হাঁসের জরায়ুতে ডিমের খোসাটি ১৯ ঘন্টা থাকে। তিনি এই কালো ডিমকে অস্বাভাবিক ডিম বলে মন্তব্য করেছেন। আগামী দিনগুলোতে ও যদি এই হাঁস কালো ডিম পাড়ে তাহলে হাঁস ও ডিম পরীক্ষাগারে পাঠাবেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি