• শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণে তরুণী সাদিয়া সুলতানা, ভোলায় পৌঁছালেন ৩১তম গন্তব্যে ভোলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল লিখিত পরীক্ষা ৯ মে সকাল ৯টার পরিবর্তে ১১টায় অনুষ্ঠিত হবে মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান বোরহানউদ্দিনে জেলেদের প্রণোদনায় ‘নাম আছে, জেলে নেই’—বঞ্চিত প্রকৃত উপকারভোগী আজ ২৯ এপ্রিল ইতিহাসের এই দিনে লন্ডভন্ড হয় ভোলাসহ উপকূলীয় এলাকা ভোলায় এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তা। ‎বোরহানউদ্দিনে সরকারের টিফিনে শিক্ষার্থীদের জন্য কাঁচা কলা, ক্ষোভ অভিভাবকদের রিয়াজ সভাপতি সোহেল সম্পাদক, ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন  ভোলায় ইএসডিও’র উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত, ১১৭ জনের চাকরি নিশ্চিত

বোরহানউদ্দিনে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

NEWS ROOM / ২৩০ বার ভিউ
আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ কামাল(৫৬) নামে একজন করে আটক করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম এর তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এএসআই আমিনুল ইসলামের চৌকস নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চকডোষ এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ কামাল কে গ্রেফতার করা হয়।
কামাল ওই ইউনিয়নের মৃত নজির আহম্মদ পাটওয়ারীর ছেলে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করে শনিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি