• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

ভোলার চরনোয়াবাদে জমি জবরদখলের চেষ্টা; শতাধিক গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা; থানায় অভিযোগ

NEWS ROOM / ১৭৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

ভোলা প্রতিনিধি ||ভোলা প্রকাশ।।

ভোলার শহরতলী বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদ এলাকার ৯ নং ওয়ার্ডে মঙ্গলবার একই এলাকার মাহবুব (৫০), সাইফুল (৩০), মন্নান (৬০), মহসিন (৪০) সহ ১০-১২ জনের একদল দুর্বৃত্ত হাজী মোসলেউদ্দিন মানিকের স্ত্রী নুরুন্নাহারের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক শতাধিক গাছ কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় গত ৩০ নভেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিক নুরুননাহার। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধীয় ৬০ শতাংশ জমির প্রায় শতাধিক গাছ কেটে নিয়ে যায় প্রতিপক্ষের মাহাবুব ও সাইফুর গং। জমির মালিক নুরুন্নাহার এই ঘটনা জেনে ঢাকা থেকে ভোলায় আসে এবং ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে নেওয়ার দৃশ্য দেখতে পায়।

দুর্বৃত্তরা ২৭ ও ২৮ নভেম্বর মাসে গাছ কেটে নিয়ে সেখানে বালু মহালদার খালেক মিয়ার পুত্র ইব্রাহিমের নিকট ভাড়া দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে। কেটে নেওয়া গাছগুলোর মধ্যে ৬০টি সুপারি গাছ, ১০ থেকে ১৫ টি বড় মেহগনি গাছ, দুইটি রেন্টি গাছ, ৩৫ ফুট লম্বা একটি তালগাছ, ৩টি নারিকেল গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা।

জমির মালিক নুরুন্নাহার লিখিত অভিযোগে জানায়, তার বাবা আক্তার মাহমুদ ৬৪ বছর আগে এই জমিতে তালগাছ নারিকেল গাছ সহ বিভিন্ন প্রজাতের গাছ রোপন করেন। দীর্ঘ বেশ কয়েক বছর আগে আমার পিতা ও মাতার মৃত্যুর পর তাদের দাফন সম্পন্ন করা হয় এই জমিতে। যার বাধাইকৃত কবরস্থান এখনো বিদ্যমান রয়েছে। জমি জবরদখলের চেষ্টায় প্রতিপক্ষের সাদেক মাস্টার ও মন্তাজ উদ্দিনের নামে একটি সাইনবোর্ড স্থাপন করেছে। কিন্তু স্থানীয় লোকজন জানায়, এই সাইনবোর্ডটি জমির পিছনে পুকুর পাড়ে ছিল গাছ কাটার দিন সাইনবোর্ডটি জমিনের সামনে স্থাপন করা হয়েছে।

নুরুন্নাহার সাংবাদিকদের আরো জানায়, রাতের আঁধারে মাহাবুব গং’রা জোরপূর্বক বসত ঘর উত্তোলন করার পরিকল্পনা করছে।

এ ব্যাপারে বাপ্তা ইউপি চেয়ারম্যান কার্যালয়ে মামলা করলে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একাধিকবার সালিসী বৈঠক ও জমি হিসাব নিকাশ করা হয়। যার রায় প্রকাশ করা হয়। ওই রায়ের সিদ্ধান্ত উপেক্ষা করে মাহাবুবগং জমি দখলের চেষ্টায় গাছ কেটে নিয়ে যায়। এই ঘটনায় ভোলা সদর মডেল থানার এস আই জাফর ইকবাল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার ঘটনাটি সত্যতা পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।

স্থানীয়রা জানায় এই জমি দীর্ঘ কয়েক বছর হুমায়ুন মোল্লা গং বোগদখল করে আসছেন। সম্প্রতি মাহবুব ও সাইফুল গং এ জমি পাওনা দাবি করে গাছ কেটে নিয়েছেন বলে তারা সাংবাদিকদের জানায়। বিরোধীয় ভূমি ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ মৌজায় অবস্থিত। যার তজি নং ৩০, জে এল নং ৫৯। খতিয়ান নং ১০৬-১০৭, দাগ নং ৫৭৬, ৫৭৭, ৫৮১, ৫৮২, ৫৮৩। উল্লেখ্য যে ওই মৌজায় মোট জমির পরিমান ৭৮.৯০ শতাংশ। বিষয়টি মীমাংসার জন্য অভিযোগকারী নুরুন্নাহার স্থানীয় প্রশাসন সহ বাপ্তা ইউ পি চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।

জমি পাওনা দাবি করে প্রতিপক্ষের মাহাবুব গং’রা জানায়, ক্রয় সূত্রে এই জমির মালিক আমরা তাই আমরা আমাদের জমিনের গাছ কেটেছি। তারা যে অভিযোগ করেছে অহেতুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি