• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল

ভোলা-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার।

NEWS ROOM / ১৮০ বার ভিউ
আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩




স্টাফ রিপোর্টার ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা, বিসিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সিআইপি)। রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভোলা-৩ আসনে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় ভোলা-৩ আসনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সিআইপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। দেশের উন্নয়ন হচ্ছে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। ‘আমি ভোলা-৩ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করি আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। এ জন্য লালমোহন-তজুমদ্দিনের মানুষের কাছে দোয়া চাই। যাতে এই নির্বাচনে জয় লাভ করে জনগণের সেবা করতে পারি।’ তিনি বলেন, ‘আমি লালমোহন-তজুমদ্দিনে মানুষের সেবায় অনেক কাজ করেছি। আমার বিশ্বাস সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলে জনগণ আমাকে নির্বাচিত করবেন। তখন লালমোহন-তজুমদ্দিনের মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো।’
তিনি আরও বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা রয়েছে। আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। দেশের উন্নয়নে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি