• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন। ভোলা সদর হাসপাতাল চত্বরে মোটরসাইকেলের দখল,রোগী-স্বজনদের চরম ভোগান্তি। ভোলাসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন। ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন রথের সারথি হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিশু ঘোষ। সাফল্যের শিখরে রুহান,ভয়া/বহ সড়ক দুর্ঘটনা থেকে ফিরে আজ বিইউপির শিক্ষার্থী,আবেগাপ্লুত শিক্ষক জোয়ারের পানিতে ক্ষতি/গ্রস্ত ৩২ পরিবার পেল ৩০ কেজি করে ত্রাণের চাল। ভোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভি/যান,নিয়মিত তদারকির ঘোষণা। ভোলা পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন।

বিএনপি-জামাত দেশকে আবারো পাকিস্তান বানাতে চায় তাদের এ ষড়যন্ত্র রুখে দেওয়া হবে:এমপি মুকুল

NEWS ROOM / ১৫৫ বার ভিউ
আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

হরতাল অবরোধের নামে বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বোরহানউদ্দিনে শান্তি সমাবেশ করেন বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা আওয়ামী লীগ।
৪ নভেম্বর বিকালে বোরহানউদ্দিন উপজেলা সড়ক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
এসময় এমপি মুকুল বলেন,হরতাল অবরোধের নামে বিএনপি ও জামায়াত দেশ জুড়ে অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও,নৈরাজ্য এবং খুনখারাপি শুরু করেছে,তারা দেশকে আবারো পাকিস্তান বানাতে চায় তাদের এ ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
এগুলো করে লাভ নাই। সরকার গণতন্ত্র তথা নির্বাচন কার্যক্রমকে যেমন এগিয়ে নিয়ে যাবে, তেমনি এ সব অপশক্তিকে শক্ত হাতে দমন করবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে আলী আজম মুকুল ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলার ইলিশা ঘাটে পৌছালে সেখানে বোরহানউদ্দিন ও দৌলতখানের হাজার হাজার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি,তারা সংসদ সদস্য কে আবারো নৌকা মাঝি হিসেবে দেখতে চেয়ে স্লোগান দিতে থাকেন,৩য় বারের মতো আবারো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীকে মনোনীত করবেন বলে এ প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি
জসিম উদ্দিন হায়দার,বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম খান,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার,বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাজউদ্দীন খান,দৌলতখান ও বোরহানউদ্দিনের ১৮ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,ইউপি সদস্যবৃন্দ,বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি