• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩

বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ঢাকা থেকে ৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

NEWS ROOM / ১০৭ বার ভিউ
আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নিজ স্ত্রীর দেওয়া মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সুজন কে বিশেষ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের চৌকস একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১৪ অক্টোবর রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এসআই মহিউদ্দিন জুয়েল এর নেতৃত্বে
ঢাকার মিরপুর শেওরা পাড়া এলাকা সুজন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ সুজন ২ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী বলে জানায় পুলিশ।তবে দীর্ঘদিন মোঃ সুজন আত্মগোপনে থাকলে ও ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর কঠোর নির্দেশে ও ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে অভিযানে নামে বোরহানউদ্দিন থানার এসআই মহিউদ্দিন জুয়েল সহ বোরহানউদ্দিন থানা পুলিশের চৌকস একটি টিম,যে অভিযানে টিমের প্রতি পুলিশ সুপার ও ওসির বার্তা ছিল যে কোন উপায়ে সুজন কে আটক করতেই হবে অবশেষে অভিযানে থাকা চৌকস টিম রাত-দিন চেষ্টা করে সুজন কে গ্রেফতার করতে সক্ষম হয়।
সুজন তার স্ত্রীকে খোরপোষ না দেওয়ায় পারিবারিক আদালতে মামলা করলে কোর্ট এ রায় প্রদান করেন বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ সুজন বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে ঢাকা থেকে ৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সুজন কে শনিবার ১৪ অক্টোবর রাতে গ্রেফতার করে রবিবার ১৫ অক্টোবর সকালে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি