• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

ভোলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।

NEWS ROOM / ১৬২ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

রাহাত হোসেন ভোলা প্রতিনিধি:
ভোলার সাত উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো র‌্যালী, আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো শিক্ষকদের হাত ধরেই, শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা মাধ্যমিক বিদ্যালয় আয়োজন করেছে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শনের। র‌্যালীটি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক শিমুল চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ও বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বশির উল্যাহ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক গবিন্দ্র চন্দ্র দে, ফিরোজ আলম, মাকসুদুর রহমান পিন্টু প্রমূখ।
আলোচনা শেষে কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনীত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীরা শিক্ষকদেরকে একটি দেয়ালিকা উপহার দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি