• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে ৩দিন ব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৫৮ বার ভিউ
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপাদ্য বিষয়কে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি বোরহানউদ্দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের হল রুমে সকাল ১০টা ৩০ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয় সাধারণত মানুষের কাছে। এছাড়াও মেলায় আসা সেবা প্রত্যাশীদের কে তাৎক্ষনিক সেবা প্রদান করেন মেলায় অংশগ্রহণকারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রদর্শনী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়, এতে অংশ গ্রহণ করেন বোরহানউদ্দিন থানা, কৃষি অফিস, শিক্ষা অফিস, নির্বাচন অফিস, সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সহ উপজেলার বিভিন্ন দপ্তর।
এসময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভূমি নাজমুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মিয়া, বিআরডিবির চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয় কর্মকর্তা মিজানুর রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন সহ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকগন। এ সময় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নের দৃশ্য তুলে ধরে বক্তব্য দেন। উল্লেখ্য মেলা আজ থেকে শুরু হয়ে ১৮ ও ১৯ সেম্বস্টর চলবে। ১৯ সেম্বস্টর বিকাল ৩ টায় উক্ত মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হ‌ওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি