• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করুন পংকজ নাথ এমপি।

NEWS ROOM / ১৫৭ বার ভিউ
আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩




সঞ্জয় গুহ মেহেন্দিগঞ্জ বিশেষ  প্রতিনিধিঃ

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন,নিজ আঙ্গিনা পরিস্কার রাখুন। এই শ্লোগানকে সামনে রেখে বুধবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সচেতনতামূলক র‌্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করুন। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামরায়। বর্ষার সময় সাধারণত এ রোগের প্রকোপ বাড়ে। এসময় সাংসদ পংকজ নাথ বাড়ির আঙ্গিনা পরিস্কার করে সকলকে সচেতন হওয়ার জন্য আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ তানভীর আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়্যিদ মোহাম্মদ আমরুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, হারুন অর রশিদ মোল্লা, পৌর কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, পৌর কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন, পৌর কাউন্সিলর মনির জমদ্দার,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি