• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা দাপ্তরিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়াতে ভোলা জেলা পুলিশ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান

ব্লগার আসাদ নূরের ফাঁসির দাবিতে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন

NEWS ROOM / ১৭২ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

মহানবী হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে বিভিন্ন ভিডিওতে কটুক্তি করায় ব্লগার আসাদ নূরকে অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে ভোলার সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ভোলা সরকারি কলেজ, নাজিউর রহমান কলেজ, ওবায়দুল হক কলেজ, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় সহ জেলা শহরের প্রায়সংখ্যক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয় ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদার। বিক্ষোভ সমাবেশে মোঃ আরিফ আহমেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ ওসমান সোহাগ, মোঃ রাহিম, আহমেদ আকবর, মোঃ রাহাত, ফাহিম মুনতাসীর, রিপন চৌধুরী, শাকিবুল ইসলাম। এসময় শিক্ষার্থীরা বলেন, মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর ভিডিও তৈরি করে ব্লগার আসাদ নূর মুসলমানের হৃদয়ে আঘাত করছে। ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে এই ব্লগারকে অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি