• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

বোরহানউদ্দিনে থানা পুলিশের অভিযানে ১৭ লাখ টাকার স্বর্ণালংকার সহ গৃহকর্মী আটক

NEWS ROOM / ১২৩ বার ভিউ
আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

বোরহানউদ্দিনে থানা পুলিশের অভিযানে ১৭ লাখ টাকার স্বর্ণালংকার সহ গৃহকর্মী আটক।
সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বিভিন্ন বাসা বাড়ীতে কাজের বুয়া সেজে চুরি করা চোর চক্রের সদস্য মোসাঃ ইয়াসমিন বেগমে(৪৩) কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
৩১ জুলাই সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা ৪ নম্বর ওয়ার্ডের তার স্বামীর বসতঘর থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২৪ ভরি আট আনি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,গত ১৩ জুলাই বোরহানউদ্দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তসলিমা বেগমের বাড়ীতে কাজের বুয়া হিসেবে যোগদান করেন চোর চক্রের সদস্য মোসাঃ ইয়াসমিন বেগম।২৬ জুলাই আটক ইয়াসমিন বেগম ঘর ঝাড়ু দেওয়ার সময় বিভিন্ন প্রকারের স্বর্নালংকার হাতের কাছে পেয়ে চুরির উদ্দেশ্য তার নিজ বাড়ি বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামে নিয়ে যায় এবং সেগুলো প্লাস্টিকের কোটায় ভরে বাগানে মাটির নিচে পুতে রাখে।
২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত খোঁজাখুজির পর সেগুলো না পেয়ে
ইয়াসমিনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে ৩০ জুলাই রবিবার দুপুরে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন ইয়াসমিনের ঘর মালিক তসলিমা বেগম।
পরে ৩০ জুলাই রবিবার রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএমের নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব,এস আই মানিক ও এসআই মনির হোসেন সহ একটি টিম রাতভর অভিযান পরিচালনা করে ৩১ জুলাই সকালে বিভিন্ন প্রকারের কানের দুল,রুলি,বালা,আংটি,নাক ফুল,গলার চেইন,কান পাশা,স্বর্নের পাথর আংটি সহ ২৪ ভরি ৮ আনা স্বর্নালংকার উদ্ধার করে যার বাজার মূল্য ১৭ লাখ টাকা বলে জানা যায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া ৩১ জুলাই সোমবার বিকালে বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামানের নির্দেশে রবিবার রাতভর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ইয়াসমিন বেগম কে সোমবার সকালে আটক করে এবং চুরি মামলার মাধ্যমে দুপুরেই আটককৃত ইয়াসমিন কে কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি