• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ভোলার ছেলে রিহাম

NEWS ROOM / ১৬৯ বার ভিউ
আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩




স্টাফ রিপোর্টার, ভোলা প্রকাশ।।

সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। আর এই কমিটিতে সাফল্যের সাথে তথ্য প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক পদে নিজের অবস্থান নিশ্চিত করেছেন ভোলার কৃতি সন্তান সৈয়দ অলিউর হোসেন রিহাম৷

জানা যায় সৈয়দ অলিউর হোসেন রিহামের জন্ম ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামে। পিতা – সৈয়দ মনিরুল হোসেন, মাতা – সৈয়দা রোজিনা মনির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে সাফল্যের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবন তথা এনেক্স ভবনে সে খুবই পরিচিত একটি মুখ। এনেক্স ভবন অবস্থিত চারটি বিভাগের শিক্ষার্থীদের কাছেই সে অনেক শ্রদ্ধেয়।

সৈয়দ অলিউর হোসেন রিহামের রাজনীতির হাতেখড়ি উচ্চ মাধ্যমিকের পর থেকেই। তিনি ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত হাজারীবাগ থানা ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবেই নিজের রাজনৈতিক পদচারণা শুরু করেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পাশাপাশি মহানগর ও থানার বিভিন্ন প্রোগ্রামেও ছিলো তার সরব ভূমিকা।

বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তার এ দায়িত্বের নিষ্ঠার উপহার হিসেবে তিনি পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ সম্প্রতি ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে তিনি তথ্য প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদকের দায়িত্ব পান।

সৈয়দ অলিউর হোসেন রিহামের এ সাফল্যে তার গ্রামবাসী, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত। সকলেই তার উত্তরোত্তর সাফল্য কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি