• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল

ভোলায় এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

NEWS ROOM / ১৮৯ বার ভিউ
আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩




মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

সারা দেশের ন্যায় ভোলা জেলায়ও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা।
আজ রবিবার (৩০ এপ্রিল ) ভোলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরীর ও ভোলা জেলা পুলিশ সুপার
মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আছাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহিন ফকির বিপিএমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

এসময় জেলা পুলিশ সুপার পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার পূর্বে ও পরে যানযট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক তদারকি করেন।
উল্লেখ্য যে, এ বছর ভোলা জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ২৩,০৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি