• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

NEWS ROOM / ১৮০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ


ডাঃ মোঃ মহিউদ্দিন
—-
৭ই মার্চে রেসকোর্স ময়দানে,
সমবেত হয়েছিল বাঙালি জনগণে।

শুনেছিলেন যে ভাষণ
দিয়ে মন ও প্রাণ,
প্রিয় নেতার শেখ মুজিবুর রহমান।

বাঙালিরা শ্লোগান ধরেছিল
” শেখ মুজিবের পথ ধর,
বাংলাদেশ স্বাধীন কর” ।

“আমার দেশ তোমার দেশ,
বাংলাদেশ বাংলাদেশ”।

তিনি বাঙ্গালীদের সংগ্রামের
জন্য প্রস্তুত হতে বলেন,
ইউনেস্কো এই ভাষণকে
ঐতিহাসিক দলিল হিসেবে
স্বীকৃতি দেন।
আজও সেই স্মৃতি নিয়ে বেঁচে আছে
সোহরাওয়ার্দী উদ্যান।

জনগণের স্লোগান
“বীর বাঙালি অস্ত্র ধর,
বাংলাদেশ স্বাধীন কর”।

তিনি বলেছিলেন
” বাংলার মানুষ বাঁচতে চায়,
বাংলার মানুষ অধিকার চায়”।

“তেইশ বছরের বাংলার করুণ ইতিহাস,
বাংলার মানুষের রক্তের ইতিহাস”।

তিনি বলেছিলেন” পাকিস্তানিরা
আমাদের গোলাম করে রেখেছে,
বহু বাঙালি ছেলেদের
হত্যা করা হয়েছে”।

তিনি বলেছিলেন “পাকিস্তানিরা
কথা দিয়ে কথা রাখেনি,
জয়ী বাঙ্গালীদের অধিকার দেননি”।

“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।

তিনি বলেছিলেন “জনগণই হলেন
সকল ক্ষমতার অধিকারী,
যতপার দুর্গ গড়ো বাড়ি বাড়ি”।

“এ সমাবেশের পর হয়তো
কখনো আর দেখা হবে না,
কিন্তু তোমরা কেউ
আমার বিপক্ষে চলিওনা” ।

যে ভাষণ ছিল দুখের,
সে ভাষণই সূচনা করলো
বাঙালি জাতির স্বাধীনতার ও সুখের।

তিনি বীর বাঙ্গালীদের
নিয়ে পাকিস্তানিদের দিলেন হুংকার,
গর্জে উঠে বীর বাঙালি অস্ত্র ধরেন
বাংলাদেশ স্বাধীন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি