• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ

আইনি সহায়তা কার্যক্রমে অবদানের জন্য সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার

NEWS ROOM / ২২১ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৮ নং পক্ষিয়া পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারকে আইনি সহায়তা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ভোলা জেলা লিগ্যাল এইডের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
২৯ মার্চ বুধবার বিকালে ভোলা জেলা পরিষদের মিলনায়তনে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আইনি সহায়তা কার্যক্রমের বিশেষ অবদানের সম্মাননা স্মারক প্রদানের সংবর্ধনা অনুষ্ঠানে আলাউদ্দিন সর্দারকে সম্মাননা হিসেবে ক্রেস্ট,জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক প্রকাশিত ‘সেবার ডাক’ গ্রন্থ এবং একটি কুরআন শরীফ প্রদান করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে আলাউদ্দিন সর্দার বলেন,আমি ২০২১ সালে ২৬ ডিসেম্বর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করেছি সালিশ মীমাংসার ইউনিয়ন পরিষদের কোর্টেই সমাপ্ত করার জন্য।
তিনি জানান,এ পর্যন্ত প্রায় ৪০০ টির অধিক ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তি করেছি।
তিনি আরো জানান,২০২২ সালে মোট ২২৩ টি দেওয়ানী মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ২০৫ টি এবং ১৮ টি মামলার কার্যক্রম চলমান রয়েছে,৮২ টি ফৌজদারি মামলার মধ্যে নিষ্পত্তি ৭০ টি মামলা এবং চলমান রয়েছে ১২ টি।
এসময় তাকে সম্মাননা প্রদান করার জন্য জেলা ও দায়রা জজ মহসিনুল হক এবং লিগ্যাল এইড কমিটি সদস্য সচিব সাব্বির আহমেদকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে ভোলা জেলা ও দায়রা জজ এবং ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মহসিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্য ও শিল্প মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ এমপি।
গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মমিন টুলু,জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জনাব নুরুল আলম মোহাম্মদ নিপু, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব শরীফ মোহাম্মদ সানাউল হক,ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, পাবলিক প্রসিকিউটর জনাব সৈয়দ আশরাফ হোসেন লাবু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি