• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে।

বিএসএমএমইউ সার্জারি অনুষদের পিএইচডি থিসিস প্রোটোকল মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১২৫ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদভুক্ত চক্ষু বিজ্ঞান ও অর্থপেডিক্স সার্জারি বিভাগের পিএইচডি থিসিস প্রোটোকল টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় (৪ আগস্ট ২০২২) সার্জারি অনুষদের ডিন কার্যালয়ে এ মূল্যায়ন অনুষ্ঠিত হয়।

অফথালমোলজি বিভাগের পিএইচডি থিসিসের পরীক্ষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষাগ্রহণ শেষে তার কার্যালয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জনসম্পৃক্ত ও জনকল্যাণ কাজে বেশি ব্যবহৃত বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে গবেষণা করতে হবে। মনে রাখতে হবে, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।

সার্জারির অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন ,অপথালমোলজি চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, কমিটিউনিটি অপথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শওকত কবির ও ন্যাশনাল ইনিস্টিউট অপথালমোলজি (এনআইও) অধ্যাপক ডা. দীপক কুমার নাগ এ সভায় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

এরপর সার্জারি অনুষদভুক্ত অর্থপেডিক্স পিএইচডি থিসিস প্রোটোকল মূল্যায় কমিটির সভায় পরিদর্শন গ্রহণ করেন । ন্যাশনাল ইনিস্টিউট অব ট্রমাটোলোজির ( নিটোর) পরিচালক অধ্যাপক গনি মোল্লাহ ,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বীরু, অধ্যাপক ডা. শ্যামল দেবনাথ, নিটোরের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম পরীক্ষা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি