• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ।

ভোলার জলদস্যু কর্তৃক মুক্তিপণের ১ লক্ষ ৫২ হাজার টাকা ও হারিয়ে যাওয়া ৫ টি ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

NEWS ROOM / ১৫১ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিক-নির্দেশনায়, মনপুরা থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ নেতৃত্বে মনপুরা থানা পুলিশের একটি চৌকস টিম জলদস্যু কর্তৃক বিকাশ ও নগদের মাধ্যমে মুক্তিপণের ১ লক্ষ ৫২ হাজার টাকা ও হারিয়ে যাওয়া ৫ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

এক বছর পূর্বে মেঘনায় মাছ শিকারের সময় হাতিয়ার জল দস্যু মহিউদ্দিন বাহিনী হামলা চালিয়ে এক ট্রলারসহ প্রত্যেক জেলে ট্রলার থেকে একজন করে সাত মাঝিকে অপহরণ করে হাতিয়ার গহীন বনে নিয়ে যায়। পরে অপহৃত জেলেদের স্বজনরা জলদস্যুদের বিকাশ ও নগদ অ্যাকাউন্টে দেড় লাখ টাকা দিলে মুক্তি পায় অপহৃত জেলেরা। পরে পুলিশ জেলেদের স্বজনদের কাছ থেকে জলদস্যুদের বিকাশ ও নগদ অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অ্যাকাউন্ট ফ্রিজ করে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই মুক্তিপণের টাকা জলদস্যুদের বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে উদ্ধার করে মনপুরা থানা পুলিশ। উদ্ধারকৃত অর্থ বিজ্ঞ আদালতের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার(২৩ মার্চ) হারিয়ে যাওয়া ৫টি স্মার্টফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫টি স্মার্ট ফোন উদ্ধার করে মনপুরা থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি