• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
চোরাই মালসহ সুমন মাতুব্বর গ্রেফতার বোরহানউদ্দিনে পুলিশের অভিযান ভোলায় জমির জন্য অন্যকে ফাঁ/সাতে গিয়ে গৃহবধূকে হ/ত্যা, ৩ জনের মৃ/ত্যুদণ্ড! লঞ্চে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে মারধরের অভিযোগ, ভোলায় প্ল্যাকার্ড হাতে দুই যুবকের অবস্থান বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই ভোলার তজুমদ্দিনে বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বন্ধুর মৃত্যুতে এমপি হাফিজ ইব্রাহিমের শোক প্রকাশ ভোলায় সাড়ে ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড ভোলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “মাল্টিমিডিয়া ভোলা প্রকাশ”-এর স্বত্বাধিকারী ও সম্পাদক শ্রী বিজয় বাইন-কে জানাই ভোলা প্রকাশ করিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী সহ নিহত ৩

NEWS ROOM / ১৪৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী সহ নিহত ৩

অনন্ত হাসান মাসুদ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস ও দুইটি অটোরিকশার সংঘর্ষে এক কলেজছাত্রীসহ ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন৷ নিহত দুই কলেজ শিক্ষার্থী শিখা এবং রিমা ৮ নং মধ্য জয়নগরের বাসিন্দা । ১৭ ই মার্চের বঙ্গবন্ধুর জন্মদিনের কলেজ আয়োজিত অনুষ্ঠানে যোগদান করতে আসার পথেই দূর্ঘটনায় প্রান হারায় তারা। এবং নিহত কালাম ছাগল ব্যাবসায়ী ছিলেন। এ নিয়ে ঘাতক বাসকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ ।

এ বিষয়ে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন সরকার বলেন, ঘাতক বাসকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তীতে সকল ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কথা জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি