শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

বরিশালে পুলিশের বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন এবং মতবিনিময় সভায় আইজিপি ।

NEWS ROOM / ২০০ বার ভিউ
আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩




অনন্ত হাসান মাসুদঃ

বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে ঐতিহাসিক চেতনাকে সমুন্নত রাখার প্রয়াসে অদ্য ১৫ মার্চ ২০২৩ খ্রিঃ বুধবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম এর বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার ও স্মৃতি লাইব্রেরী’ এর শুভ উদ্বোধন করেন। এছাড়াও পুলিশের চিকিৎসা সেবাকে উন্নত এবং আধুনিকায়নের লক্ষ্যে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের উর্ধ্বমুখী সম্প্রসারণ এবং পুলিশ ব্লাড ব্যাংকের শুভ উদ্বোধন করেন আইজিপি ।

অতঃপর বরিশাল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স গ্রাটিটিউড হলে বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ পুলিশের অভিভাবক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান । এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজি, টুরিস্ট পুলিশ, বাংলাদেশ; মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার), পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল;ওয়াহিদুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার, বরিশাল।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের দাবিগুলো শোনেন এবং অতিশীঘ্রই সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি দেশের জন্য নিরলসভাবে কাজ করার জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি