• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা

ভোলায় কোরআন খতম ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আনন্দ টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি পালিত

NEWS ROOM / ১৯৫ বার ভিউ
আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩




ভোলায় কোরআন খতম ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আনন্দ টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি পালিত।

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

ভোলায় এতিম কোরআনে হাফেজদের নিয়ে কোরআন খতম ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জনপ্রিয় বে-সরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি পালন করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুর ১২টায় আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মোনাজাতের এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

আনন্দ টেলিভিশনের ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ভোলার বানী পত্রিকার সম্পাদক মোঃ মাকসুদু রহমান। দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শিমুল চৌধুরী, সিনিয়র সাংবাদিক আল আমিন শাহরিয়ার ভোলা টাইমস পত্রিকার বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্ত সহ পিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে কোরআন খতমের মাধ্যমে শিশুদের নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মারকায়জুন নূর ইসলামী একাডেমী ও এতিমখানার প্রধান হাফেজ মোঃ মাহমুদ।

এ সময় দোয়ার মাধ্যমে আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাস উল্লাহ শিকদার এর আত্মার শান্তি কামনা সহ আনন্দ টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।

পড়ে ৫৩ জন কোরআনের হাফেজ এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার ও কেক বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি