প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ

ঘুষখোর
---- মোঃ মহিউদ্দিন
মাছ-মাংসের দাম বেশি
ক্রয় ক্ষমতার বাইরে যে,
কারি কারি টাকা আছে যার
সব কিনে খায় সে।
বাজারে যেয়ে বড় মাছটি
বলে আমায় দে,
কত টাকা মাছের দাম
দিচ্ছি এই যে নে।
অল্প আয়ের মানুষজন
তাকিয়ে দেখে কে,
তাকিয়ে দেখে ঘুষখোর
রহিম সাহেব যে।
প্রতিমাসের লক্ষ টাকা
ঘুষ খায় সে,
মাছ মাংস সবই কিনবে
তাকে ঠেকায় কে।
•বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ স্কুল মোড়, মোনালিসা গলি, ভোলা সদর ভোলা
•মোবাইল নাম্বারঃ- +8801794-949392 || ইমেল:- Bholaprokash@gmail.com
•প্রকাশক ও সম্পাদকঃ- বিজয় বাইন || বার্তা প্রধান ও আইটি ঃ মোঃ হাসনাইন আহমেদ
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত- ভোলা প্রকাশ