
আমার যেতে ইচ্ছে করে
মোঃ মহিউদ্দিন
----------------
আমার যেতে ইচ্ছে করে
ঐ নীল আকাশে উড়ে,
পাখির মত ডানা মেলে
দূর হতে বহু দূরে।
আমার যেতে ইচ্ছে করে
মেঘনা নদীর মাঝের চরে,
যেথায় কৃষক ধানের ক্ষেতে
সবুজ ধানের সুভাষ পেতে।
আমার যেতে ইচ্ছে করে
বকুল ফুলের মালা পড়ে,
সুভাষ নিব ভরে৷
আমার যেতে ইচ্ছে করে
শিশির ভেজা দূর্বা ঘাসে,
যেথায় সূর্যের আলোয়
মুক্তা হয়ে হাসে।