সিঙ্গেলরা যেভাবে ১৪ই ফেব্রুয়ারী দিনটি কাটাবেন।
অনন্ত হাসান মাসুদ :
বিশ্ব ভালোবাসা দিবস! আচ্ছা প্রিয় মানুষ কিংবা কাউকে ভালোবাসার জন্য কি উল্লেখিত কোনো ভালোবাসা দিবসের দরকার আছে? প্রিয় মানুষের জন্য, সত্যি কারের ভালোবাসার জন্য, কাউকে মন থেকে ভালোবাসার জন্য প্রত্যেকটি মুহুর্ত প্রত্যেকটি সেকেন্ড ইতো ভালোবাসা দিবস।
১৪ই ফেব্রুয়ারী আসলেই হয়তো পুরো শহর জুরে লাল গোলাপের ছরাছরি হয়! ফুল দিয়ে বরন করে নয় প্রিয় মানুষ টিকে। কিন্তু সবার কপালে কি আর ভালোবাসা আছে? তাইতো সিঙ্গেলরা বেশি চিন্তিত কিভাবে এই আগামী কালের ফুলের গন্ধে ভরা দিনটি কিভাবে কাটাবেন ।
প্রেম করি না, কিংবা আমি সিঙ্গেল, বেপার টা অনেক টা হাসির হলেও আবার খুবই অদ্ভুত। তাহলে কালকের দিনটি কি ভালোবাসা না পাওয়া সিঙ্গেল দের জন্য খুবই বিষাক্ত? একদমই নয়!
নিজেকে সময় দিন, আজ হয়তো কোনো চাপ এর সমুখিন নন আপনি, হয়তো আগামী বছর আপনার প্রেম হয়ে ও যেতো পারে - তাই কালকের দিনটি নিজেকে সময় দিন। এটা ও হতে পারে জমানো টাকা দিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে নেন।
তাও যদি না হয় নিজের জন্য কিছু একটা কিনতে ভুলবেন না, মা বাবা, ভাই বোনদের নিয়ে একটি ঘুরতে বের হন। দেখবেন সময় টা খুব ভালো কাটছে।
ধরুন এসব কোনোটি ভালো লাগছেনা, এবার তাহলে নীজের পছন্দের কাজ গুলো করুন! ধরুন প্রিন্টিং, বই পড়া, খেলাদুলা,কিংবা শীতের সকালে নদীর পাড়ে দাঁড়িয়ে আকাশ কে দেখা। উপভোগ করতে শিখুন আপনার এই সিঙ্গেল জীবন টাকে।