প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ
![]()
লালমোহন ভোলা প্রতিনিধি:
পরিবারের সঙ্গে অভিমান করে ঢাকা যাওয়ার পথে ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর লঞ্চঘাট এলাকা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক চৌকিদারের তৎপরতায় তাদের উদ্ধার করে লালমোহন থানায় নেওয়া হয়।
উদ্ধার হওয়া কিশোরীরা হলেন— ফারিয়া আনজুমান সুমাইয়া, নুপুর জান্নাত ও ঝুমুর কুসুম।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুপুর জান্নাত ঢাকার ওয়াইজঘাট এলাকার বাসিন্দা। সে ফরাজগঞ্জের শাওন বাজার এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল। পরে নানির সঙ্গে রাগ-অভিমান করে ঢাকায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তার সঙ্গে অপর দুই কিশোরীও ছিল বলে জানা গেছে।
নাজিরপুর লঞ্চঘাট এলাকায় তিন কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে বিষয়টি সন্দেহজনক মনে হয় স্থানীয় চৌকিদারের। পরে তিনি তাদের থানায় নিয়ে আসেন।
বর্তমানে তিন কিশোরী লালমোহন থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নিরাপদে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগসহ তাদের প্রয়োজনীয় আইনগত ও মানবিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।
•বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ স্কুল মোড়, মোনালিসা গলি, ভোলা সদর ভোলা
•মোবাইল নাম্বারঃ- +8801794-949392 || ইমেল:- Bholaprokash@gmail.com
•প্রকাশক ও সম্পাদকঃ- বিজয় বাইন || বার্তা প্রধান ও আইটি ঃ মোঃ হাসনাইন আহমেদ
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত- ভোলা প্রকাশ