নিজস্ব প্রতিবেদক, ভোলা প্রকাশঃ
ভোলা সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন মাঝির পিতা ৯টা ৫ মিনিটে পরলোকগমন করেছেন।তাঁর মৃত্যুতে ভোলার সনাতনী সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে ভোলার সনাতনী পরিবারের সদস্যরা প্রার্থনা জানিয়েছেন। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা।
শোকবার্তায় বক্তারা বলেন, সুমন মাঝি একজন অত্যন্ত বিনয়ী, সৎ ও মানবিক ব্যক্তি। তাঁর পিতার মৃত্যুতে তারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেন।
সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা জানিয়ে তাঁরা বলেন, "দিব্যান্ লোকান্ স গচ্ছতু"—পরমেশ্বরের কৃপায় বিদেহী আত্মা যেন স্বর্গলোক লাভ করেন এবং চিরশান্তিতে অধিষ্ঠিত হন।
পরিশেষে সর্বশক্তিমান ভগবানের কাছে প্রার্থনা জানানো হয়, তিনি যেন বিদেহী আত্মাকে শাশ্বত শান্তি দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি ও সাহস প্রদান করেন।