
ভোলা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্পটে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) শহরের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ সদস্যদের তৎপরতা দেখা যায়। চেকপোস্টে যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইসহ সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি করা হচ্ছে।
পুলিশের এমন তৎপরতায় শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক ও নিয়ন্ত্রিত থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।